📚 ৩০০+ প্রকাশকের হাজারো বই · সারাদেশে ডেলিভারি
বইবিতান
দেবী

দেবী

লেখক: হুমায়ূন আহমেদ

প্রকাশনী: অবসর

৳155

✓ স্টকে আছে

📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা

বইয়ের বিবরণ

এই সেই উপন্যাস ‘দেবী’। এই ‘দেবী’ উপন্যাসের মধ্য দিয়ে হুমায়ূন আহমেদের কলমের ডগা থেকে বাংলা সাহিত্যে এসে অবতীর্ণ হলো এক অবিস্মরণীয় চরিত্র মিসির আলি। মাঝরাতের দিকে রানুর ঘুম ভেঙে গেল। তার মনে হল ছাদে কে যেন হাঁটছে। সাধারণ মানুষের হাঁটা নয়, পা টেনে-টেনে হাঁটা। সে ভয়ার্ত গলায় ডাকল, ‘এই, এই।’ আনিসের ঘুম ভাঙল না। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। অল্প-অল্প বাতাস। বাতাসে জামগাছের পাতায় অদ্ভুত এক রকমের শব্দ উঠছে। রানু আবার ডাকল, ‘এই, একটু ওঠ না। এই।’ ‘কী হয়েছে?’ ‘কে যেন ছাদে হাঁটছে।’ ‘কী যে বল! কে আবার ছাদে হাঁটবে? ঘুমাও তো।’ ‘প্লীজ, একটু উঠে বস। আমার বড় ভয় লাগছে।’ আনিস উঠে বসল। প্রবল বর্ষণ শুরু হল এই সময়। ঝমঝম করে বৃষ্টি। জানালার পর্দা বাতাসে পতপত করে উড়তে লাগল। রানু হঠাৎ দেখল, জানালার শিক ধরে খালিগায়ে একটি রোগামতো মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটির দু’টি হাতই অসম্ভব লম্বা। রানু ফিসফিস করে বলল, ‘ওখানে কে?’

রিভিউ (0)

এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।

রিভিউ দিতে লগইন করুন।

প্রশ্ন ও উত্তর

এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।

সম্পর্কিত বই