📚 ৩০০+ প্রকাশকের হাজারো বই · সারাদেশে ডেলিভারি
বইবিতান
অ্যারিস্টটলের পলিটিকস ও অন্যান্য প্রসঙ্গ

অ্যারিস্টটলের পলিটিকস ও অন্যান্য প্রসঙ্গ

লেখক: বার্ট্রান্ড রাসেল

প্রকাশনী: অবসর

৳138

✓ স্টকে আছে

📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা

বইয়ের বিবরণ

এ বইতে সংকলিত হয়েছে অ্যারিস্টটলের দর্শন, রাজনীতি, অধিবিদ্যা, নীতিবিদ্যা, যুক্তিশাস্ত্র ও পদার্থবিজ্ঞান বিষয়ক চিন্তাভাবনা সম্বন্ধে বাট্রান্ড রাসেলের পঁাচটি আলোচনা। রাসেল তার হিস্টরি অফ ওয়েস্টার্ন ফিলোসফি গ্রন্থে অ্যারিস্টটল সম্পর্কে এ লেখাগুলো সংকলিত করেন। সে-গ্রন্থ থেকে প্লেটোর দর্শন সম্পর্কে তার ছটি প্রবন্ধ আমি অনুবাদ করেছিলাম। অবসর প্রকাশনা সংস্থা সেগুলো নিয়ে প্লেটোর ইউটোপিয়া ও অন্যান্য প্রসঙ্গ নামে একটি বই প্রকাশ করে ১৯৯৭ সালের ফেব্রুয়ারির বইমেলায়। বইটি পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে। ফলে প্রকাশক আমাকে রাসেলের হিস্টরি অফ ওয়েস্টার্ন ফিলোসফি গ্রন্থটি পুরোটাই অনুবাদ করার প্রস্তাব করেন। আমি উৎসাহ বোধ করি। কিন্তু আমার পেশার সঙ্গে দর্শনের সম্পর্ক নেই। দৈনিক সংবাদপত্রে কাজ করি, দর্শন অনুবাদ করার মতো সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য কাজের সুযোগ কম। তাই আপাতত পরিকল্পনা করি, পুরো গ্রন্থটি একসঙ্গে নয়, অংশে অংশে অনুবাদের চেষ্টা করে দেখব। সেই পরিকল্পনারই অংশ এই বই—বের হচ্ছে। প্লেটোর ইউটোপিয়া ও অন্যান্য প্রসঙ্গ প্রকাশিত হবার দুই বছর পরে।

রিভিউ (0)

এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।

রিভিউ দিতে লগইন করুন।

প্রশ্ন ও উত্তর

এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।

সম্পর্কিত বই