
বইয়ের বিবরণ
দুই দশকেরও অধিক কাল থেকে বাংলাদেশ যে-বর্ধিষ্ণু সঙ্কটে
ক্রমনিমজ্জমান, তার স্বরূপ উদ্ঘাটন প্রতিটি দেশপ্রেমী পণ্ডিতজনের নৈতিক দায়িত্ব
হয়ে দাড়িয়েছে। ইতিহাসপরিপ্রেক্ষিতে জাতিসত্তার দিক্স্থিতি নির্ণয় ও দেশের
সামাজিক-অর্থনীতিক বিকাশের দিকনির্দেশনা তথা সমগ্র জনমানসের চারিত্র্য ও
স্বপ্ন-আকাঙ্ক্ষার বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সেকারণেই আজ জরুরি। বর্তমান গ্রন্থে
অন্তর্ভুক্ত প্রবন্ধসমূহ তাই বিষয়ের ভিন্নতা সত্ত্বেও এক অন্তর্লীন মূলগত ঐক্যে
সুসংবদ্ধ। আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে তা স্পষ্ট ছবি তুলে ধরেছে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ডক্টর অনুপম সেন বর্তমানে চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক। তার ইংরেজি রচনাদি দেশের বাইরে
তাঁকে যে-প্রতিষ্ঠা দান করেছে, তার এই প্রথম বাংলা গ্রন্থের মাধ্যমে স্বদেশেও
সে-পরিচিতি ব্যাপ্ত করার উপলক্ষ হিসেবে নিজেকে যুক্ত করতে পেরে অবসর প্রকাশনা
সংস্থা গর্বিত।
রিভিউ (0)
এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।
রিভিউ দিতে লগইন করুন।
প্রশ্ন ও উত্তর
এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।
সম্পর্কিত বই

সামাজিক গবেষণা ও পরিসংখ্যান পরিচিতি
৳448

সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন
৳298

সমকালীন রাজনৈতিক তত্ত্ব ও বিশ্লেষণ
৳305

ব্যক্তি ও রাষ্ট্র : সমাজ-বিন্যাস ও সমাজ-দর্শনের আলোকে
৳158

বাংলাদেশের জোট রাজনীতি ১৯৫৪-২০১৪
৳318

লোক প্রশাসন পরিচিতি
৳370

বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসন
৳538

বাংলার সামাজিক-সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবন
৳318
