
দৈনন্দিন বিজ্ঞান
লেখক: মোস্তফা কামাল বিপ্লব
প্রকাশনী: অবসর
৳338
✓ স্টকে আছে
📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা
বইয়ের বিবরণ
কৃষকের কাছ থেকে কেনার চার-পাঁচ দিন পর ভােক্তাদের কাছে এসে পৌছায় ফলগুলো।
একবার ভাবুন তো, ফলগুলো ব্যবসায়ীরা পাকা অবস্থায় সংগ্রহ করে থাকলে তা কি এত
সময় পর্যন্ত টাটকা থাকবে? বাধ্য হয়েই ব্যবসায়ীরা কাঁচা ফল কিনে এনে পরে
পাকিয়ে নেন। প্রশ্ন হলো তাহলে উপায় কী? অবশ্যই উপায় আছে। কাঁচা ফলের মধ্যে
একটি পাকা ফল যেমন পাকা কলা রাখলে অন্য ফলগুলোও পাকতে শুরু করবে। আবার
রাসায়নিকভাবে ইথিলিন গ্যাস তৈরি করে কাঁচা ফলের মধ্যে ছড়িয়ে দিয়ে ফল পাকানো
সম্ভব।
গাছে ফল ধরা একটি প্রাকৃতিক ঘটনা। ঠিক একই রকম ফল পাকাও একটি প্রাকৃতিক
ব্যাপার। মানুষের শরীরে যেমন হরমোন রয়েছে ফলের শরীরেও রয়েছে হরমােন। ইথিলিন
নামক জৈব যৌগ ফল পাকার জন্য হরমোন হিসেবে কাজ করে। অর্থাৎ ইথিলিনের প্রভাবে ফল
পাকতে শুরু করে।
রিভিউ (0)
এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।
রিভিউ দিতে লগইন করুন।
প্রশ্ন ও উত্তর
এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।








