
ফেরিওলা
লেখক: মানিক বন্দ্যোপাধ্যায়
প্রকাশনী: অবসর
৳108
✓ স্টকে আছে
📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা
বইয়ের বিবরণ
আকাশ পরিষ্কার দেখেই জীবন বেরিয়েছিল। ঘণ্টাখানেক ঘুরতে না ঘুরতে
বৃষ্টি নেমে এসেছে।
পুরোনো জীর্ণ বাড়িটার ঢাকা বারান্দায় আশ্রয় নিয়ে মনে মনে সে বর্ষাকে
অভিশাপ দেয়।
কিন্তু দেহটা যেন সায় দিতে রাজি হয় না। খানিকক্ষণ বিশ্রাম করার সুযোগটাকে সাগ্রহে
বরণ করতে চায়। দিন দিন যেন আরো বেশি বেশি দুর্বল মনে হচ্ছে শরীরটা।
বর্ষা বাদ সেধেছে রোজগারে, খাওয়া আরো কমে গেছে আপনা থেকে, সেই জন্য কি?
এক কাঁধের শাড়ি চাদর আর অন্য কাঁধের গামছাগুলির ওজন খুব বেশি নয়। ভারী
হওয়ার মতো বেশি মাল সে কোথায় পাবে? এই সেদিন পর্যন্ত শুধু গামছাই ফেরি করত,
কয়েক মাস যাবত কিছু শাড়ি আর বিছানার চাদর নিয়ে বেরোয়।
তবু এইটুকু ওজন কাঁধে নিয়ে ঘণ্টাখানেক ঘুরেই যেন গায়ের জোর ফুরিয়ে আসে,
হাঁটতে রীতিমতো কষ্ট হয়। শাড়ি চাদর গামছা চাই বলে হক দিতে যেন দমে কুলোয় না,
বুকে লাগে, কাশি আসে।
শাড়ি আছে?
রিভিউ (0)
এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।
রিভিউ দিতে লগইন করুন।
প্রশ্ন ও উত্তর
এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।







