
ঝরা পালক
লেখক: জীবনানন্দ দাশ
প্রকাশনী: অবসর
৳171
✓ স্টকে আছে
📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা
বইয়ের বিবরণ
‘ঝরা পালক’ (১৯২৭) জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ; পরবর্তীকালে যিনি বাংলাভাষার প্রধান চারজন কবির একজন হবেন, তাঁর প্রথম আনুষ্ঠানিক আত্মপ্রকাশের এ ঘটনার মূল্য অবশ্যই ঐতিহাসিক, কিন্তু কেবল ঐতিহাসিক নয়, এই গ্রন্থের মূল্য প্রাতিস্কিকও বটে। আসলে প্রাতিস্বিকতাই এর ঐতিহাসিক মূল্য বৃদ্ধি করেছে। জীবনানন্দ দাশ যে জীবনানন্দ দাশই, অন্য কেউ নন, তার প্রমাণ এ বইতে আছে। যে জন্য এ বই হারিয়ে গিয়েও হারিয়ে যায় না, উল্লেখযোগ্য হয়ে থাকে। জীবনানন্দ এর আগে লিখতেন জীবনানন্দ দাশগুপ্ত নামে, ‘ঝরা পালকে’ তিনি গুপ্ত পদবি ত্যাগ করেছেন, জানিয়ে দিচ্ছেন ভবিষ্যতে কোন নামে পরিচিত হবেন।
রিভিউ (0)
এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।
রিভিউ দিতে লগইন করুন।
প্রশ্ন ও উত্তর
এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।








