
করতলে মহাদেশ
লেখক: আবদুল মান্নান সৈয়দ
প্রকাশনী: অবসর
৳448
✓ স্টকে আছে
📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা
বইয়ের বিবরণ
কবি এবং কবিতা বিষয়ে যে-সব প্রবন্ধ লিখেছি, তার কএকটি এই গ্রন্থে
সংকলিত হলো। (কেবল ১৯৬৫ শালে রচিত একটি গ্রন্থালোচনা মুদ্রিত হয়েছে—এটি
ব্যতিক্রম!) প্রবন্ধগুলি তাৎক্ষণিক, অনেক সময় ক্ষণকালীন আবেগে কিংবা ফরমাশে
লেখা, আবার অনেক সময় একটি ভাবনা পিছু ফিরেছে আমার দীর্ঘদিন ধরে। ঐ দীর্ঘতা
কিংবা দ্রুততার মধ্যেই অনেক সময় সত্যের চকিত মুখচ্ছবি ধরা পড়ে, যা হয়তো আবার
অনেক সময় বড়ো আয়োজনে পালিয়ে যায়। এই বইএর প্রবন্ধগুলি অনেক দিন ধরে
পাণ্ডুলিপিবদ্ধ পড়ে থাকবার পর (নেড়েচেড়ে দেখেছি মাঝে-মাঝে)—ঐ বিবেচনা
থেকেই—এখন একটি গুচ্ছে সাজিয়ে তুললাম। হয়তো এরই মধ্যে আমরা কাব্যবিবেচনার একটি
বহমান বাঁকা জলস্রোতের সন্ধান পাবেন। কেউ-কেউ;—আমি এটুকু নিবেদন করতে পারি, যে,
তা কোনো স্থির ও কৃত্রিম হ্রদ নয়—একটি প্রবহমান ও প্রাকৃতিক ধারা।
রিভিউ (0)
এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।
রিভিউ দিতে লগইন করুন।
প্রশ্ন ও উত্তর
এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।








