
নির্বাচিত প্রবন্ধ
লেখক: হুমায়ুন আজাদ
প্রকাশনী: আগামী প্রকাশনী
৳178
✓ স্টকে আছে
📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা
বইয়ের বিবরণ
বইয়ের বিবরণী
বইয়ের নাম: নির্বাচিত প্রবন্ধ
লেখক : হুমায়ুন
আজাদ
বিভাগ/ শ্রেণী: প্রবন্ধ
Publish
Date: 7th Printed, 2014Page
No: 320Size: 5.5×8.5Binding: Hardcover
ISBN No: 978 984 04 1705 6
ডক্টর হুমায়ুন আজাদ বিপুল সংখ্যক শব্দ
ও বাক্য, গত দু-দশকে, বিন্যাস করেছেন বিভিন্ন আঙ্গিকে; কবিতা, গবেষণা, সমালোচনা। ভাষাবিজ্ঞান,
উপন্যাস, কিশোরসাহিত্য, এবং প্রবন্ধে। কবিতার দিকে চোখ রেখে তিনি বেরিয়েছিলেন তরুন
বয়সে, বাঙলা ভাষাকে ক’রে নিয়েছিলেন দ্বিতীয় ও অদ্বিতীয় স্বদেশ, তবে গদ্যের ঢেউই উঠেছে
বেশি তাঁর জগতে। স্বপ্ন কল্পনা সৌন্দর্য কামনায় যেমন আলোড়িত তিনি, তেমনই আনন্দ পান
মননশীলতায়; এর ফলই কবিতা, উপন্যাস ও প্রবন্ধ। তিনি প্রথাগত নন কোনো এলাকায়; তাঁর সব
ধরনের লেখায়, এবং প্রবন্ধে, এর পরিচয় রয়েছে। সাহিত্য, বিশেষ ক’রে কবিতা, নিয়ে লিখতেই
তিনি সুখ পান, কিন্তু তিনি শুধু কবিতা নিয়ে লেখেন নি; ভাষা, বিশ্বাস, মানুষের অবস্থা,
রাজনীতি প্রভৃতি নিয়েই লিখেছেন বেশি; এবং ভাষা তাঁর কাছে এক শিল্পকলা। হুমায়ুন আজাদের
নির্বাচিত প্রবন্ধ বাঙলাদেশের একজন প্রধান মননশীল ও সৃষ্টিশীল লেখকের প্রবন্ধসংগ্রহ,
যাতে এ-সময়ের শ্রেষ্ঠ চিন্তা ও সৃষ্টিশীলতার পরিচয় সংকলিত হলো। হুমায়ুন আজাদ বলেছেন,
‘এ-বই হয়তো অনেকের প্রিয় ও সঙ্গী হবে; অনেকের হবে না। কিন্তু সন্দেহ নেই এ-বই প্রিয়
ও সঙ্গী হবে বর্তমান ও ভবিষ্যতের অসংখ্য মেধাবী চিত্তের।
রিভিউ (0)
এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।
রিভিউ দিতে লগইন করুন।
প্রশ্ন ও উত্তর
এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।








