
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ও বধ্যভূমি
লেখক: প্রফেসর আবদুল খালেক
প্রকাশনী: আগামী প্রকাশনী
৳280
✓ স্টকে আছে
📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা
বইয়ের বিবরণ
Publish
Date: February 2016
Page
No: 118
Size: 5.5×8.5
Binding: Hard
Cover
ISBN No: 978 984 04 1873 2
প্রফেসর
আবদুল খালেক পেশায় একজন অধ্যাপক । তাঁর কর্মজীবনের প্রায় সবটাই অতিক্রান্ত হয়েছে রাজশাহী
বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপনায় । যে কারণে এই বিশ্ববিদ্যালয়ের প্রায় অধিকাংশ
শিক্ষক কর্মকর্তা কর্মচারীর সঙ্গে ছিলো তাঁর অন্তরঙ্গ সম্পর্ক । এছাড়া রাজনৈতিক দর্শনের
ক্ষেত্রে কোন শিক্ষকের অবস্থান কোথায় সে সম্পর্কেও ছিলো তাঁর সুস্পষ্ট ধারণা । একাত্তরের
মুক্তিযুদ্ধের ভায়াবহ দিনগুলোতে তিনি কখন কোথায় অবস্থান করেছেন , রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
প্রগতিশীল শিক্ষকদের কি ভয়াবহ পরিণতি ঘটেছিলো তিনি প্রত্যক্ষদর্শী হিসেবে সে সব ঘটনার
মূল্যায়ন প্রয়াসী হয়েছেন । ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ও বধ্যভূমি’ শীর্ষক
গ্রন্থের ছয়টি অধ্যায়ে মূলত এ সব ঘটনারই প্রাণবন্ত ও হৃদয়স্পর্শী বর্ণনা স্থান পেয়েছে
। বাংলার মুক্তিযুদ্ধকে যাদের দেখার সৌভাগ্য ঘটেনি, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
যারা অবস্থান করেছেন তাদের জন্য এ গ্রন্থখানির গুরুত্ব অপরিসীম । শহীদ বুদ্ধিজীবীদের
নিয়ে আমাদের যত গৌরব সে ক্ষেত্রেও এ গন্থের গুরুত্ব অররিসীম । ড. শামসুজ্জোহা, অধ্যাপক
হবিবুর রহমান, অধ্যাপক সুখরঞ্জন সমাদ্দার, অধ্যাপক মীর আবদুল কাইউম প্রমুখ অধ্যাপক
সহ আরো যে সব শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী শহীদ হন তাঁদের গৌরবোজ্জ্বল ইতিহাসও এ
গ্রন্থে স্থান পেয়েছে ভিন্নমাত্রায়। প্রফেসর আবদুল খালেক একাত্তরের মুক্তিযুদ্ধকালীন
ইতিহাসের বিস্মৃতপ্রায় এক অধ্যায়কে পুনরুদ্ধার করে জাতীয় জীবনে স্মরণীয় ও বরণীয় হওয়ার
এক দুলর্ভ সৌভৈাগ্য অর্জন করলেন । এ গ্রন্থের আবেদন শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় অঙ্গনে
সীমাবদ্ধ থাকবে না, মুক্তিযুদ্ধপ্রিয় প্রতিটি মানুষের হৃদয়কে আলোড়িত ও আন্দোলিত করবে
।
রিভিউ (0)
এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।
রিভিউ দিতে লগইন করুন।
প্রশ্ন ও উত্তর
এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।








