
শ্রেষ্ঠ কবিতা
লেখক: শাহিদ আনোয়ার
প্রকাশনী: আগামী প্রকাশনী
৳250
✓ স্টকে আছে
📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা
বইয়ের বিবরণ
Publish
Date: February 2019
Page
No: 104
Size: 5.5×8.5
Binding: Hard
Cover
ISBN No: 978 984 04 2171 8
কবি
শাহিদ আনোয়ার আশির দশকের জাতক। তার এমনই এক কবিতার ঋজু বক্তব্য, মগ্নচৈতন্যের স্বতন্ত্র
কাব্যভাষা- যা পাঠককুলের সাধুবাদ অর্জন করেছে। প্রচারবিমুখ, নিভৃতচারী শাহিদ আনোয়ার
নিজস্ব কাব্যভঙ্গি, শব্দ বুননের দক্ষতায় এবং মৌলিকত্বে এক বিরলপ্রজ কবি । শুঁড়িখানার
নুড়ির মধ্যে যিনি শুধু গোলাপ ফুটতেই দেখেন না, মাতাল অন্ধকারও দেখেন। সেখানেই তিনি
সন্ধান পান জীবনের অনেক গূঢ় সত্যের। রূপ-অরূপ, নিত্য-অনিত্যের ইঙ্গিতময়তার মধ্য দিয়ে
কবির কাছে ধরা দেয় অনেক অনালোকিত বিষয়। তার কাছে উদ্ভাসিত হয়ে ওঠে নতুন আঙ্গিকে।
জীবনকে তখন তিনি প্রশ্ন করতে শেখেন- আবার অনেক প্রশ্নের জবাবও তিনি খুঁজে পান জীবনের
আটপৌরে লৌকিকতায়। কখনো তার কাছে মনে হয় তিনি যেন কুঁকড়ে আছেন মনোটোনাস গর্ভে-অথবা
টেম্পরারি কোনো রেস্তোরাঁয়, কখনো প্রতিবেশিনীর জন্য লেখেন এলিজি কিন্তু তারপর তিনি
অনুভব করেন- ব্যথা হচ্ছে আপেলবিশেষ। কবির পিপাসা কখনো ডানা মেললে কী হবে- বৈদেহী এক
ওষ্ঠ পুড়তেই থাকে; বিজ্ঞাপন কন্যার হাতছানি তাকে প্রেম প্রত্যাশার মধ্যে অন্য প্রপঞ্চ
তুলে ধরে- কবি তখন খুঁজতে থাকেন নিজস্ব গন্তব্য- যাপিত জীবনের প্রেম প্রশ্ন আর প্রত্যাশা
নিয়ে কবি তখন সেই গন্তব্যের অভিমুখে যাত্রা করেন- যে যাত্রা বন্ধুর; সে যাত্রায় কবির
জীবনের একান্ত সমুদয় অভিজ্ঞান তার পাথেয় হয়ে ওঠে কেবল। এ এক নিভৃতচারী কবির একান্ত
ভাষ্য যা জীবনের, যা প্রেমের, যা বেদনার এবং যা একই সঙ্গে প্রত্যাশার।
রিভিউ (0)
এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।
রিভিউ দিতে লগইন করুন।
প্রশ্ন ও উত্তর
এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।








