বইয়ের বিবরণ
Date: February 1996<o:p></o:p>
No: 236<o:p></o:p>
Cover<o:p></o:p>
পাঁচটি আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন তিনি । ব্রিটিশ শাসনের
শেষযুগে ভারতে প্রাদেশিক স্বায়ত্বশাসন আন্দোলন অবলোকন করেছেন উচ্চবিদ্যালয়ের ছাত্রাবস্থায়,
আর একজন সরকারী আমলা হিসেবে পর্যবেক্ষণ করেছেন ঊনসত্তরের সায়ত্বশাসন আন্দোলন । রাজনৈতিক
পরিবারের ছেলে তিনি ; বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত নিজেও ছিলেন রাজনীতিতে সক্রিয় ।
একজন পদস্থ আমলা হিসেবে পাকিস্তানের প্রখ্যাত ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সংস্পর্শে
এসে পাকিস্তানের রাজনীতির অভ্যন্তরীণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় জ্ঞাত হয়েছেন যা এ গ্রন্থে
বিধৃত করেছেন তিনি । ওয়াশিংটনে দূতাবাসে অর্থনৈতিক কাউন্সিলর, পাকিস্তান সিভিল সার্ভিস
সমিতির সম্পাদক থাকাবস্থায় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সপক্ষে বিভিন্ন জন ও সংস্থার
সক্রিয়তা, জাতিসংঘ শরণার্থী হাই কমিশনে জড়িত থাকা ও মুক্তিযুদ্ধের আটমাস একজন কংগ্রেসনেল
লবিস্ট থাকাবস্থায় তার অভিজ্ঞতা , প্রাদেশিক রাজধানীতে স্বরাষ্ট্র বিভাগে ও করাচীতে
পরিকল্পনা কমিশনে চাকরীরত অবস্থার অভিজ্ঞতা গ্রন্থে তুলে ধরেছেন অকপটে । মুজিবনগর সরকারের
জন্য সংবাদ প্রেরণে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ ও অর্থযোগান বিষয়ের নেপথ্য কর্মকান্ড
বর্ণনা করেছেন । মুক্তিযুদ্ধের সপক্ষে ওয়াশিংটনে বাঙালি সমিতির উদ্যোগ, আমেরিকায়
বাংলাদেশ মুক্তিযুদ্ধের সঞ্চয়ন, ফিলাডেলফিয়ার ফ্রেন্ডস অব ইস্ট বেঙ্গল এবং ওয়াশিংটনে
বাংলাদেশ ইনফর্মেশন সেন্টারের কার্যকলাপও লিপিবদ্ধ করেছেন তিনি । মুক্তিযুদ্ধে মার্কিন
সরকার, জনগণ , বুদ্ধিজীবী এবং বিভিন্ন পেশাজীবীর ভূমিকা, আমেরিকার পত্রপত্রিকার ভাষ্য
, বিশ্বব্যাংকের পদক্ষেপ , দাতাগোষ্ঠী ও জাতিসংঘের ভূমিকা আলোচনা করেছেন । প্রবাসে
আন্দোলনকারী বাঙালি সমাজের বিভিন্ন উদ্যোগ এবং মুক্তিযুদ্ধের সপক্ষে অনুষ্ঠিত বিভিন্ন
সম্মেলনের বিবরণসহ তাঁর অর্জিত অজ্ঞিতাসমূহের নিটোল বর্ণনায় ছড়িয়ে আছে মুক্তিযুদ্ধের
ইতিহাস নির্মাণের অজস্র উপাত্ত; মুক্তিযুদ্ধ নিয়ে বিদেশের কূটনৈতিক কথকতাও তিনি ব্যক্ত
করেছেন । মুক্তিযুদ্ধে পাকিস্তান সরকারের কূটনৈতিক ক্রিয়াকান্ড, সামরিক- বেসামরিক উচ্চ
পদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবর্গের ব্যক্তিগত ভূমিকা কথাও তিনি তুলে ধরেছেন নির্মোহে
। মুক্তিযুদ্ধকালীন স্বধীন বাংলাদেশের সপক্ষে আমেরিকায় দেশী-বিদেশী মানুষের ব্যক্তিগত
অনুভূতি আর সরকারী- বেসরকারীভাবে প্রাতিষ্ঠানিক সহযোগিতার স্মৃতিচারণ করা হলেও তথ্যে
উপাত্তে গ্রন্থটির ইতিহাস নির্ভরতা অন্য, অনুসন্ধিৎসু পাঠককে পূর্বাব্যক্ত অনেক কথা
জ্ঞাত হতে গ্রন্থটির উপযোগিতা অনস্বীকার্য ।<o:p></o:p>
রিভিউ (0)
এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।
রিভিউ দিতে লগইন করুন।