
সিস্টেম এডিফাস
লেখক: মুহম্মদ জাফর ইকবাল
প্রকাশনী: অবসর
৳130
✓ স্টকে আছে
📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা
বইয়ের বিবরণ
রু একটা নিশ্বাস ফেলে উঠে বসতেই খুব কাছে থেকে একটি কণ্ঠস্বর শুনতে
পেল, “শুভ জাগরণ, মহামান্য রু। আপনি এক শতাব্দী পর ঘুম থেকে জেগে উঠলেন। আপনার
জাগরণ আনন্দময় হোক।”
“ধন্যবাদ কিলি।”
“আমি কিলি নই মহামান্য রু। আমি কিলির প্রতিস্থাপন রবোট।”
“কিলির প্রতিস্থাপন?” রু একটু অবাক হয়ে বলল, “কী হয়েছে কিলির?”
“কপোট্রন অতি ব্যবহারে জীর্ণ হয়ে গিয়েছিল। মেমোরি সেল একটানা দুই শতাব্দীর
বেশি কাজ করে না। পাল্টাতে হয়।”
রু জিব দিয়ে চুকচুক শব্দ করে বলল, “আহা বেচারা। কিলির সাথে আমার এক ধরনের
বন্ধুত্ব হয়েছিল জান?”
কণ্ঠস্বরটি হাসির মতো শব্দ করে বলল, “জানি।”
“কেমন করে জান?”
“কারণ কিলির মূল সিস্টেমটি আমার কপোট্রনে বসানো হয়েছে। আমি তার অনেক কিছু
জানি।”
“ভারি মজার ব্যাপার। তোমাদের মৃত্যু নেই। যখন একজনের সময় শেষ হয়ে আসে তখন
অন্যের মাঝে নিজেকে সঞ্চারিত করে দাও। তোমরা বেঁচে থাক অনির্দিষ্টকাল।”
“কথাটি মাত্র আংশিক সত্যি মহামান্য রু।”
“আংশিক? কেন—আংশিক কেন?”
রিভিউ (0)
এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।
রিভিউ দিতে লগইন করুন।
প্রশ্ন ও উত্তর
এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।








