📚 ৩০০+ প্রকাশকের হাজারো বই · সারাদেশে ডেলিভারি
বইবিতান
তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান-35%

তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান

লেখক: হুমায়ুন আজাদ

প্রকাশনী: আগামী প্রকাশনী

৳228৳35035% ছাড়

✓ স্টকে আছে

📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা

বইয়ের বিবরণ

Publish Date: 2nd Edition 2012 Page No: 188 Size: 5.5×8.5 Binding: Hardcover ISBN No: 978 984 04 1497 0 কলকাতায়, এসিয়াটিক সোসাইটির সভায়, উইলিয়ম জোন্সের বিখ্যাত বক্তৃতাটির। (২ ফেব্রুয়ারি ১৭৮৬) দু-শো দু-বছর আজ পূর্ণ হলো। এ-বইয়ের ভূমিকা লিখতে বসে অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার মনে হচ্ছে ওই বক্তৃতাটির দু-শো দু-বার্ষিকী উদযাপন করছি। জোন্সের বক্তৃতার পর উদ্ভূত, বিকশিত ও অনেকটা অবসিত হয়ে গেছে তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। উনিশশতক নেই, এ-শাস্ত্রের স্বর্ণযুগও আর নেই। বাঙলায় বিশশতকের শুরু থেকে চর্চা হচ্ছে তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের। ভাষাবিজ্ঞান ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এক সময় একার্থক হয়ে উঠেছিলো বাঙলায় : আমাদের বিশ্রুত ভাষাবিজ্ঞানীরা সবাই তুলনামূলক-ঐতিহাসিক ভাষাবিজ্ঞানী। কিন্তু বিস্ময়কর ঘটনা হচ্ছে বাঙলা ভাষায় তুলনামূলক-ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের তত্ত্ব ও প্রণালিপদ্ধতিবিষয়ক কোনো পাঠ্যগ্রন্থ নেই। আমাদের ভাষাবিজ্ঞানীরা তত্ত্ব ও প্রণালিপদ্ধতিতে উৎসাহী ছিলেন। ; তথ্য ও বিবরণের প্রতিই ছিলো তাদের আগ্রহ। তাঁদের বই পড়ে বিভিন্ন ভাষার সম্পর্ক, বাঙলা ভাষার উদ্ভব ও বিকাশ সম্পর্কে অনেক কিছু জানতে পারি; শুধু জানতে পারি না সে-তত্ত্ব ও কৌশল, যার প্রয়োগে তারা উঘাটন করেন বিভিন্ন ভাষার সম্পর্ক, বিবৃত করেন বিশেষ ভাষার ইতিহাস। শিক্ষার্থীদের এশাস্ত্রটি শেখানোর দায়িত্ব নেয়ার পর বিপন্ন বোধ করি আমি; কারণ বাঙলা ভাষায় এমন কোনো বই নেই, যেটির ওপর নিজে নির্ভর করতে পারি, এবং নির্ভর করার পরামর্শ দিতে পারি শিক্ষার্থীদের। ইংরেজিতে রয়েছে তুলনামূলক-ঐতিহাসিক ভাষাবিজ্ঞানবিষয়ক বহু বই; এমনকি গত কয়েক দশকেও রচিত হয়েছে এ-শাস্ত্রের তত্তপ্রণালিপদ্ধতিবিষয়ক বেশ কিছু বই। তত্ত্ব ও প্রণালিপদ্ধতিতে আমি বিশ্বাস করি; তাই এ-বইটিতে জোর দিয়েছি তত্ত্ব ও পদ্ধতির ওপর। কারণ তত্ত্ব ও প্রণালিপদ্ধতি জানলে শিক্ষার্থী নিজেই হয়ে উঠতে পারেন বিজ্ঞানী; অন্যের পরিবেশিত তথ্য ও বিবরণের ওপর নির্ভর করার তার দরকার পড়ে না। বইটি রচনায় আমি দ্বিধাহীনভাবে সাহায্য নিয়েছি বিভিন্ন বইয়ের বিশেষ করে ইংরেজিতে লেখা বইয়ের; এবং দরকার মতো সে-সব বই থেকে দু-হাতে নিতেও দ্বিধা করি নি। কারণ এ-বইটি জ্ঞানার্থীদের কল্যাণের কথা ভেবে লিখেছি; এবং এটিই আমার একমাত্র বই, যার লক্ষ্য বিশেষ এক শ্রেণীর জ্ঞানার্থীর কল্যাণসাধন।

রিভিউ (0)

এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।

রিভিউ দিতে লগইন করুন।

প্রশ্ন ও উত্তর

এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।

সম্পর্কিত বই