
ভারতপথে
লেখক: এডওয়ার্ড মর্গান ফর্স্টার
প্রকাশনী: অবসর
৳100
✓ স্টকে আছে
📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা
বইয়ের বিবরণ
A Passage to India-র ভাষান্তর তাই একাধারে প্রামাণ্য এবং
বহুমাত্রিকভাবে প্রাচ্য-প্রতীচ্য মনীষার মেলবন্ধনও বটে।
ইংরেজ ঔপন্যাসিক এডওয়ার্ড ফস্টার (১৮৭৯-১৯৭০) তাঁর এই বই ১৯২৪ সালে যখন
প্রকাশ করেছিলেন তা একইসঙ্গে খ্যাতি ও কুখ্যাতির শিরোপা পরিয়েছিল তাঁকে। খুশি
হয়েছিল পরাধীন উপনিবেশ ভারতবর্ষ, প্রচণ্ড চটে গিয়েছিল ব্রিটিশ রাজের লোকজন। এক
সাহিত্যধারারও (genre) পত্তন ঘটেছিল যাকে এখন বলা হচ্ছে ইন্ডো-এ্যাংলিকান
লিটারেচার এবং যার অনুগামী এখন বহু ভারতবর্ষীয় ও ভিনদেশী ইংরেজিভাষী সাহিত্যিক।
অন্তত ১৯৬৪ সাল নাগাদ এ উপন্যাসের শুধু পেঙ্গুইন পেপারব্যাক সংস্করণই বিক্রি
হয়েছিল ৫ লাখ কপির ওপরে।
হিরণকুমার সান্যাল (১৮৯৯-১৯৭৮), ঘনিষ্ঠজনের ‘হাবল’, ছিলেন পরিচয়’-এর আড়ার
অন্যতম রত্ন। কী অপরিসীম ছিল তাঁর কৌতূহলের পরিধি এবং বিশ্বকৌষিক ছিল পঠনপাঠন
তার বয়ান লিপিবদ্ধ আছে ‘পরিচয়ের কুড়ি বছর’ বইয়ে আর শ্যামলকৃষ্ণ ঘোষের
পরিচয়-এর আড়া’ বইতে। সাহিত্য সংস্কৃতিকর্ম-রাজনীতি সবকিছুর সঙ্গে জড়িয়ে
থেকেছেন, হৃদয়ের ঔদার্য ও পরিশীলিত মননের দীপ্তিতে আলিঙ্গন করেছিলেন তাঁর
সমসাময়িক কত ঘটনা ও ব্যক্তিকে।
রিভিউ (0)
এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।
রিভিউ দিতে লগইন করুন।
প্রশ্ন ও উত্তর
এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।








