📚 ৩০০+ প্রকাশকের হাজারো বই · সারাদেশে ডেলিভারি
বইবিতান
ভাষা –আন্দোলন সাহিত্যিক পটভূমি-35%

ভাষা –আন্দোলন সাহিত্যিক পটভূমি

লেখক: হুমায়ুন আজাদ

প্রকাশনী: আগামী প্রকাশনী

৳228৳35035% ছাড়

✓ স্টকে আছে

ভাষা
বাংলা

বইয়ের বিবরণ

Publish Date: 3rd Print, 2014 Page No: 152 Size: 5.5×8.5 Binding: Hardcover ISBN No: 978 984 04 1659 2 বায়ান্নোর ভাষা-আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের প্রথম সুসংহত স্ফুরণ। বাঙলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন ছিল মূখ্যত একটি জাতীয় সংগ্রাম। হুমায়ুন আজাদ তাঁর এ –গবেষণায় ১৯৪৭-১৯৫১ পর্বের বাংলাদেশের সাহিত্যের সামাজিক ও শৈল্পিক চারিত্র্য অনুসন্ধান; এবং এর মাঝে ভাষা আন্দোলনের কোনো পূর্বাভাস পাওয়া যায় কিনা, তা উদঘাটনে ছিলেন সচেষ্ট। এ- পর্বের পত্রপত্রিকা ও সাহিত্য জাতির চেতনাকে ধারণ করে নি; বরং প্রকাশ করেছে পাকিস্তানবাদী, প্রগতিবিরোধী আবেগ-উচ্ছ্বাস-চেতনা। তবে এ- পর্বেই উদ্ভূত হয় বাঙলা সাহিত্যের এমন একটি ধারা, যা পাকিস্তানবাদী ধারা থেকে ভিন্ন ও পাকিস্তানবাদ-বিরোধী। এটি খুবই ক্ষীণ ধারা। এ –ধারাটি পাকিস্তানবাদ প্রত্যাখ্যান করে বিকশিত হয়, সংযুক্ত থাকে ভাষা –আন্দোলনের সাথে; এবং এটিই হয়ে ওঠে বাংলাদেশের সাহিত্যের প্রধান ধারা। ড. আজাদ দেখিয়েছেন-কোন অবকাঠামো এ- সাহিত্য সৃষ্টি করেছে, এ- সাহিত্যে রূপায়িত হয়েছে কোন সমাজ, ও প্রকাশ পেয়েছে কোন কামনাবাসনা।

রিভিউ (0)

এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।

রিভিউ দিতে লগইন করুন।

সম্পর্কিত বই