
আন্তঃধর্মীয় সংলাপ
লেখক: প্রফেসর ড. আবদুর রহমান আনওয়ারী
প্রকাশনী: Bangladesh Institute of Islamic Thought-BIIT
৳257
✓ স্টকে আছে
📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা
বইয়ের বিবরণ
গ্রন্থ পরিচিতি
বিভিন্ন ধর্মের অনুসারীদের
মাঝে সংলাপ তথা আন্তঃধর্মীয় সংলাপের উপর এগ্রন্থটি সংক্ষেপে একটি চমৎকার অনবদ্য গ্রন্থ।
এটি গবেষণা রীতিতে রচিত হলেও বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও গবেষক এবং সাধারণ পাঠকের
সহজলভ্য করা হয়েছে। গ্রন্থের প্রথম অধ্যায়ে আন্তঃধর্মীয় সংলাপের স্বরূপ ব্যাখ্যায় এর
প্রকৃতি ও পরিধি, লক্ষ্য ও উদ্দেশ্য, উৎপত্তি ও ক্রমবিকাশ, প্রয়োজনীয়তা ও গুরুত্ব,
সংলাপের সাধারণ নীতিমালা ও পদ্ধতি, ইত্যাদি বিষয়ের ব্যাখ্যা এসেছে। দ্বিতীয় অধ্যায়ে
মানবসমাজে ধর্মীয় ও সামাজিক সমস্যা নিরসনে আন্তঃধর্মীয় সংলাপের ভূমিকা সম্পর্কে আলোচনা
করা হয়েছে। তৃতীয় অধ্যায়ে বাংলাদেশে আন্তঃধর্মীয় সংলাপের উন্মেষ ও বিকাশধারার উপর আলোকপাত
করা হয়। চতুর্থ অধ্যায়ে বাংলাদেশে ধর্মীয় ও সামাজিক সমস্যা নিরসনে আন্তঃধর্মীয় সংলাপের
ভূমিকা কার্যকর করার সম্ভাবনা ও করণীয় পন্থা বিশ্লেষণ করা হয়। উপসংহারে গবেষণার ফলাফল
ও সুপারিশমালা উপস্থাপন করা হয়। ইসলামী দৃষ্টিকোণ সন্নিবেশিত আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ে
বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক উপযোগী তেমন কোন গ্রন্থ বাংলায় নেই বললেই চলে। এহিসেবে
গবেষণা পদ্ধতি রচিত এ গ্রন্থটি পথিকৃৎ ও অনন্য।
রিভিউ (0)
এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।
রিভিউ দিতে লগইন করুন।
প্রশ্ন ও উত্তর
এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।


