📚 ৩০০+ প্রকাশকের হাজারো বই · সারাদেশে ডেলিভারি
বইবিতান
ইসলামে স্বধর্মত্যাগ : একটি ঐতিহাসিক ও ধর্মীয় বিশ্লেষণ

ইসলামে স্বধর্মত্যাগ : একটি ঐতিহাসিক ও ধর্মীয় বিশ্লেষণ

লেখক: তাহা জাবির আল আলওয়ানী

প্রকাশনী: BIIT Publications

৳107

✓ স্টকে আছে

📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা

বইয়ের বিবরণ

Category: ইসলামি গবেষণা, সমালোচনা ও প্রবন্ধ Author: তাহা জাবির আল আলওয়ানী Translator: হারুন ইবনে শাহাদাত Edition: সেপ্টেম্বর, ২০২৩ ISBN: 9789849673194 No of Page: 40 Language: বাংলা Country: বাংলাদেশ Weight: 0.06 Kg Summary ইসলামে স্বধর্মত্যাগ: একটি ঐতিহাসিক ও ধর্মীয় বিশ্লেষণ' শীর্ষক গ্রন্থটির মূল রচয়িতা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. তাহা জাবির আলআলওয়ানি। আরবিতে লেখা মূল গ্রন্থ থেকে Apostasy in Islam: A Historical and Scriptural Analysis নামে ইংরেজিতে অনুবাদ করেছেন ন্যান্সি রবার্টস । স্বধর্মত্যাগের (আল-রিদ্দাহ) জন্য নির্ধারিত আইনানুগ শাস্তি কী? কুরআনের ২:২৫৬ আয়াতে বর্ণিত ‘দীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই' অনুযায়ী তার প্রতি ধর্ম কতটুকু সহনশীলতা দাবি করে?— এ প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে লেখক গভীর অধ্যয়ন ও গবেষণা শুরু করেন, যার ফসল এ গ্রন্থ । গ্রন্থটির আলোচ্য বিষয় অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ। লেখক ইসলাম (বিশ্বাস) থেকে বের হয়ে যাওয়ার শাস্তি মৃত্যুদণ্ড সমর্থন করেন না। তিনি এ গ্রন্থে মৃত্যুদণ্ডের পক্ষের প্রবক্তাদের বিরোধপূর্ণ যুক্তিতর্ক পেশ করার পাশাপাশি কুরআন ও সুন্নাহতে উল্লেখিত সমুন্নত বিশ্বাসের স্বাধীনতার পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেছেন। যতদিন একজন স্বধর্ম (ইসলাম) ত্যাগকারী বিচারযোগ্য অন্য কোনো অপরাধের সাথে জড়িত না হবেন, লেখকের মতে ততদিন বিষয়টি শুধু আল্লাহ ও সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে। কুরআন একজন অবিশ্বাসীকে বিশ্বাস ত্যাগের পর বারবার ফিরে আসার সুযোগের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছে, তাদের হত্যা করা উচিত কিংবা শাস্তি দিতে হবে এমন কথা বলেনি- লেখক এ সত্যের দিকে মনোযোগ আকর্ষণ করেছেন। কুরআনের নির্দেশানুসারে ন্যায়সঙ্গত কারণ ছাড়া কারো জীবন নেওয়া সমস্ত মানবজাতিকে হত্যা করার শামিল। সুতরাং, ভালোবাসা ও ন্যায়বিচারের স্বার্থের সাথে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাসের স্বাধীনতা । গ্রন্থটিতে এ বিষয়টিই স্বচ্ছভাবে সবার উদ্দেশে তুলে ধরা হয়েছে।

রিভিউ (0)

এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।

রিভিউ দিতে লগইন করুন।

প্রশ্ন ও উত্তর

এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।

সম্পর্কিত বই