
একালে নজরুল
লেখক: আহমদ শরীফ
প্রকাশনী: আগামী প্রকাশনী
৳398
✓ স্টকে আছে
📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা
বইয়ের বিবরণ
Publish
Date: 2015
Page
No: 192
Size: 5.5×8.5
Binding: Hard
Cover
ISBN No: 978 984 04 1735 3
কবি
কাজী নজরুল ইসলামের গদ্য-পদ্য রচনায় যা সাধারণভাবে মুখ্য হয়ে উঠেছে, এমনকি তাঁর জীবনযাত্রায়ও
যা প্রাধান্য পেয়েছিল তা হলো ‘অতৃপ্তি’। তৃপ্তি নেই কিছুতেই, স্বস্তি নেই কোথাও। এ
অতৃপ্তির উৎস কি তা না জানলে, এর মূলীভূত কারণ আবিষ্কৃত না হলে কাব্যের আক্ষরিক ব্যাখ্যা-বিশ্লেষণ
করে এর কূল-কিনারা পাওয়া যাবে না। কোনো ঋজু একক কারণে প্রায় কিছুই ঘটে না; তাই কারণ
বলতে কারণ-পরম্পরা বুঝতে হবে; এবং সে-কারণ সন্ধান কিংবা আবিষ্কারও কোনো একহারা বিদ্যার
কাজ নয়। দেশকালের পরিমণ্ডলে থেকে নানা জটিল কারণ-ক্রিয়ার ঘাত-প্রতিঘাত। এখানে কবি নজরুলের
মনোজগৎ বিশ্লেষণ করা হয়েছে তারই জীবনের নানা ঘটনা ও তৎসমের বাস্তবতার নিরিখে। পাঠক-সমালোচকদের
চোখে নজরুলের সাহিত্য বিশ্লেষিত হয়েছে। কাজী নজরুল ইসলামের রাজনৈতিক মতাদর্শ আলোচিত
হয়েছে। নজরুল ইসলামের কবি স্বভাবে শক্তিপূজার প্রসঙ্গ এবং প্রেম-তৃষ্ণা নিয়ে আলোচনা
করা হয়েছে। নজরুলের কবিভাষায় পুরাণ ও প্রকৃতি বিষয়টা কেমন তা আলোচনা হয়েছে। পরিশিষ্টে
নজরুল গ্রন্থপঞ্জি ও নজরুল-বিষয়ক গুরুত্বপূর্ণ গ্রন্থাবলির তালিকা সংযোজিত হয়েছে। সব
মিলিয়ে কবি নজরুল-প্রেমী এবং নজরুল-গবেষকদের জন্য বইটি একটি আকর-গ্রন্থ হিসেবে বিবেচিত
হবে।
রিভিউ (0)
এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।
রিভিউ দিতে লগইন করুন।
প্রশ্ন ও উত্তর
এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।








