
ক্যামেরাগিরি
লেখক: ফরহাদ মজহার
প্রকাশনী: আগামী প্রকাশনী
৳138
✓ স্টকে আছে
📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা
বইয়ের বিবরণ
Publish
Date: February 2010
Page
No: 56
Size: 5.5×8.5
Binding: Hard
Cover
ISBN No: 978 984 04 1319 5
ফরহাদ
মজহার বাংলা কবিতাকে ঔপনিবেশিক আধুনিকতার মৃত্যুযাত্রা থেকে ফিরিয়ে আপন ঐতিহ্যের নাড়ি-সম্পৃক্ত
করার বলিষ্ঠ উদাহরণ প্রতিষ্ঠা করেছিলেন আরো আগেই। যার অভাবনীয় উদ্ধোধন এবাদতনামা। যেখান
থেকে বাংলা কবিতার মোড় মৌলিকভাবে ঘুরিয়ে দিয়ে তিনি একে যুক্ত করলেন, বাংলার ভাবসম্পদের
অন্তর্গত কাব্য ও দর্শনের যুগল সম্মিলনে। এবার ক্যামেরাগিরির পরীক্ষা-নিরীক্ষায়, আরো
ভিন্নতর মাত্রায় বিষয় ও আঙ্গিকের অভিনবত্বের ভিতর প্রসারিত করেছেন। ভাষাভঙ্গি,
উপমা ও প্রকরণে যথারীতি এবারো একটি নতুন ক্ষেত্র উন্মোচন করেছেন নিঃসন্দেহে। একইসাথে
বাংলা কবিতা: পরমার্থিকতার উদয়ে, প্রজ্ঞার সুনর্মল লাবণ্য ধারণে, অনির্বিচনীয় বাগার্থের
উৎপূর্ণতায় অভিষিক্ত একটি মর্মর ধ্যানকল্পের পূর্ণতা পেয়েছে। সহজে অতল গভীরতার দিকে
টেনে নেওয়ার প্রাণস্পর্শী কাব্য সুষমার স্বাক্ষর ক্যামেরাগিরি কাব্যভাষায় রূপ ও অরূপের
মিলিত মুহূর্তের ধারক হয়ে উঠেছে। এখানে পূর্ণ হয়েছে মৌনতা, দীপ্ত হয়েছে উচ্চারণ। যেখানে
বিষয় বা বিষয়ীর ভেদ লুপ্ত; অর্থের লীলা ছলছল শরীর ভেঙে সৃষ্টিশীল দিব্যতার ব্যক্ত প্রভা
ইতিহাসের নতুন ইশারা হয়ে হাতছানি দেয়। আসুন সেই আনন্দযাত্রায়, এই উৎসারণের অভিজ্ঞতা
বিনিময়ে।
রিভিউ (0)
এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।
রিভিউ দিতে লগইন করুন।
প্রশ্ন ও উত্তর
এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।








