
ধর্মের রাজনৈতিক ব্যবহার ও জঙ্গিবাদ
লেখক: রাশেদ খান মেনন
প্রকাশনী: মৃদুল পাবলিকেশন
৳118
✓ স্টকে আছে
📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা
বইয়ের বিবরণ
বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ব্যবহার নতুন কোনো বিষয় নয়। ভাষা আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র প্রতিষ্ঠা, সার্বজনীন ভোটাধিকার, স্বায়ত্তশাসন, স্বাধিকার, স্বাধীনতার সংগ্রামকে ধর্মের এই রাজনৈতিক ব্যবহার মোকাবেলা করেই এগুতে হয়েছে। বাংলাদেশ উত্তরকালে ধর্মের এই রাজনৈতিক ব্যবহার সংবিধানিকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু সামরিক শাসনে সেই ধর্মের রাজনীতি পুনর্বাসিত হয়েছে কেবল নয়, সংবিধানের প্রস্তাবনা এবং বিধানে ধর্মকে রাষ্ট্রনীতির অংশ করা হয়েছে। সম্প্রতি রাজনীতিতে ধর্মের এই ব্যবহার বাংলাদেশে রাষ্ট্র ও সমাজে সাম্প্রদায়িক ও মৌলবাদী ধ্যান-ধারণার বড় ধরনের প্রসার ঘটিয়েছে। রাষ্ট্রক্ষমতায় ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর অংশীদারিত্বকে কাজে লাগিয়ে রাষ্ট্র, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, এমনকি অর্থনীতির ক্ষেত্রেও তারা তাদের প্রভাব বৃদ্ধি করেছে, কোথাও কোথাও নিয়ন্ত্রণও প্রতিষ্ঠা করেছে। লেখক উক্ত গ্রন্থে এসব বিষয়কে বিস্তারিতভাবে তুলে ধরেছেন।
রিভিউ (0)
এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।
রিভিউ দিতে লগইন করুন।
প্রশ্ন ও উত্তর
এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।






