
বাংলাদেশ ১৯৭১
লেখক: আব্দুর রউফ চৌধুরী
প্রকাশনী: আগামী প্রকাশনী
৳698
✓ স্টকে আছে
📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা
বইয়ের বিবরণ
Publish
Date: February 2019
Page
No: 352
Size: 5.5×8.5
Binding: Hard
Cover
ISBN No: 978 984 04 2221 0x
১৯৭১-এর
২৬ মার্চ মুক্তিযুদ্ধ শুরু হয় এবং একই বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় লাভের মধ্য
দিয়ে এর পরিসমাপ্তি ঘটে
। ১৯৭১-এর ২৫ মার্চের মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা বাঙালি হত্যাযজ্ঞ শুরু করে। পাকিস্তানি
সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনীর বাঙালি সদস্যরা তাৎক্ষণিকভাবে জনগণের মুক্তি-আন্দোলনের
সঙ্গে সংহতি প্রকাশ করেন। পাকিস্তানি সামরিক বাহিনীর আগ্রাসনের প্রাথমিক প্রতিরোধে
বাঙালি সেনাদের রয়েছে অনন্যসাধারণ নেতৃত্বের ভূমিকা। বাঙালি ছাত্র ও জাতীয়তাবাদী
রাজনৈতিক কর্মীরাও প্রতিরোধ গড়ে তোলেন । ৪ এপ্রিল ১৯৭১, মুক্তিবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা
চা-বাগানে পরিবৃত আধা-পাহাড়ি এলাকার তেলিয়াপাড়ায় অবস্থিত দ্বিতীয় ইস্ট বেঙ্গল
রেজিমেন্টের সদর দপ্তরে একত্রিত হন । ১০ এপ্রিল ১৯৭১, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী
করে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয় । গঠিত হয় মুক্তিবাহিনী, ‘জেড
ফোর্স’, ‘এস ফোর্স’, ‘কে ফোর্স’, নৌবাহিনী ইত্যাদি। ১৯৭১-এর নভেম্বরে মুক্তিবাহিনী
ও ভারতীয় মিত্রবাহিনীর যৌথ কমান্ড গঠিত হয় । পরিশেষে আসে বিজয়। ‘বাংলাদেশ: ১৯৭১’
গ্রন্থটির মূল উপজীব্য বাংলাদেশের ইতিহাস (এপ্রিল থেকে ডিসেম্বর ১৯৭১)। একদিকে পাকিস্তানের
আগ্রাসন, আর অন্যদিকে মুক্তিরণ অভিযান ও রণাঙ্গন’-এর ধারাবাহিক ইতিহাস । একদিকে সুশৃঙ্খল
ও রণকৌশলে বিশারদ, প্রশিক্ষণপ্রাপ্ত ও সর্বাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত নিয়মতান্ত্রিক
সুবদ্ধ পাকবাহিনী, আর অন্যদিকে হঠাৎ স্বয়ংক্রিয় অস্ত্রবিহীন এলোমেলোভাবে গড়ে ওঠা
প্রশিক্ষণহীন একদল বাঙালি যুবক নিয়ে গঠিত প্রতিরোধ বাহিনী তথা মুক্তিবাহিনী । বিশ্লেষণ,
পর্যালোচনা, গবেষণা-তথ্য ও সহজপাঠ্যের মাধ্যমে এই সময়ের ইতিহাস বর্ণিত হয়েছে ‘জয়।
বাংলা ও বাংলাদেশ’, ‘বিশ্ববাসী ও বিশ্বশক্তি’ ও চূড়ান্ত অভিযান, বিজয়’ শিরোনামে।
স্থান-কাল-দেশের পরিপ্রেক্ষিতে, আব্দুর রউফ চৌধুরীর সমকালীন ইতিহাসের ঐতিহাসিক বিশ্লেষণ,
পর্যালোচনা ও গবেষণার ক্ষেত্রে তাঁর পারঙ্গমতা প্রশ্নাতীত। তাঁর অভিজ্ঞতা, সংস্কার-রুচিপ্রবণতা,
তথ্য সংগ্রহ ও বিচার-বিশ্লেষণ-ব্যাখ্যা বাংলাদেশ: ১৯৭১’ গ্রন্থটির মূল্য ও মর্যাদাকে
অন্যস্তরে উন্নীত করেছে। আর তাই এই গ্রন্থে। ঐতিহাসিক মূল্যায়ন হয়ে ওঠেনি কোনো বিতর্কিত
অপব্যাখ্যা। এখানেই বাংলাদেশ: ১৯৭১’ গ্রন্থের অভিনবত্ব ও শ্রেষ্ঠত্ব।
রিভিউ (0)
এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।
রিভিউ দিতে লগইন করুন।
প্রশ্ন ও উত্তর
এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।








