
মুফাসসির পরিচিতি
লেখক: ড. মোহাম্মাদ বেলাল হোসেন
প্রকাশনী: BIIT Publications
৳644
✓ স্টকে আছে
📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা
বইয়ের বিবরণ
Summary:আল-কুরআন জ্ঞান-বিজ্ঞানের মূল ও প্রধান উৎস। এটি আরবী
ভাষায় অবতীর্ণ । এতে আরবী অলংকার বিজ্ঞানের সৌকর্য রীতি ও পদ্ধতি প্রযুক্ত হয়েছে।
এ মহাগ্রন্থে অনেক স্বল্প প্রচলিত ও রূপকার্থবোধক শব্দ ও বাক্য ব্যবহৃত হয়েছে, যা
সাধারণভাবে বোধগম্য নয়; বরং এগুলো অনুধাবনের জন্য ব্যাখ্যা-বিশ্লেষণের অতীব প্রয়োজন।
এ ব্যাখ্যা-বিশ্লেষণকে তাফসীর বলা হয়।
আরবী জ্ঞান-বিজ্ঞান চর্চায় তাফসীর শব্দটি আল-কুরআনের
বাণী হৃদয়ঙ্গম করার ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে। ইসলামের প্রাথমিক যুগ থেকে তাফসীর
বর্ণনার প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হয় । সাহাবীগণ কোন আয়াতের শাব্দিক বিশ্লেষণ
এবং ভাব উদঘাটনে সক্ষম না হলে তাঁরা রাসূল সা.-এর শরণাপন্ন হতেন। তিনি তাঁদেরকে আল-কুরআন
সম্পর্কিত তাঁদের উপস্থাপিত বিষয়গুলো সুষ্পষ্টভাবে বুঝিয়ে দিতেন। ফলে তাঁরা সহজেই
সংশ্লিষ্ট আয়াতের মর্ম অনুধাবনে সক্ষম হতেন।
এভাবে নবীযুগে তাফসীর অভিজ্ঞানের গোড়াপত্তন হয়। রাসূল
সা.-এর ইন্তিকালের পর সাহাবী, তাবিঈ ও তাবি-তাবিঈনের যুগে এ অভিজ্ঞান বিকশিত হয় সম্প্রসারিত
হয় এর দিগন্ত। পরবর্তীকালে এটি পূর্ণ শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। সূচনাকাল থেকে
অদ্যাবধি আল-কুরআনকে ঘিরে অসংখ্য বিদগ্ধ পণ্ডিত তাফসীর গ্রন্থ রচনা করেছেন।
এ সমস্ত মনীষী ও তাঁদের রচিত তাফসীরকে কেন্দ্র করে বিভিন্ন
ভাষায় অনেকেই অসংখ্য গ্রন্থ প্রণয়ন করে এ অভিজ্ঞানকে করেছেন সমৃদ্ধ । এরই ধারাবাহিকতায়
উল্লেখ্যযোগ্য মুফাসসিরদের জীবনী ও তাঁদের রচিত তাফসীর পর্যালোচনা বিষয়ে বাংলা ভাষায়
এ বক্ষমান গ্রন্থটি অনন্য ও অসাধারণ ।
Specification:Nameমুফাসসির পরিচিতিCategoryইসলামি ব্যক্তিত্বAuthorড. মোহাম্মাদ বেলাল হোসেনEditionজানুয়ারী ২০২৫ISBN9789849572916No of Page564LanguageবাংলাPublisherবিআইআইটি পাবলিকেশন্সCountryবাংলাদেশWeight0.82 Kg
রিভিউ (0)
এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।
রিভিউ দিতে লগইন করুন।
প্রশ্ন ও উত্তর
এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।

