📚 ৩০০+ প্রকাশকের হাজারো বই · সারাদেশে ডেলিভারি
বইবিতান
লালন-গুরু সিরাজ সাঁইয়ের গান

লালন-গুরু সিরাজ সাঁইয়ের গান

লেখক: সৈয়দ জাহিদ হাসান

প্রকাশনী: আগামী প্রকাশনী

৳308

✓ স্টকে আছে

📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা

বইয়ের বিবরণ

Publish Date: February 2019 Page No: 174 Size: 5.5×8.5 Binding: Hard Cover ISBN No: 978 984 04 2236 4 সিরাজ সাঁইয়ের প্রধান পরিচয় তিনি বাউলসম্রাট লালন ফকিরের গুরু। ‘লালন-গুরু’ হিসেবেই এতদিন তিনি পরিচিত ও নমস্য ছিলেন। আজকাল কিছু বিপথগামী লালনভক্ত ও স্বঘোষিত লালন-গবেষক সিরাজ সাঁইয়ের ব্যক্তিপরিচয় মুছে ফেলার কূটকৌশলে লিপ্ত। তারা বলতে চেষ্টা করছেন- ‘সিরাজ সাঁই’ বলতে কেউ নেই, ‘সিরাজ সাঁই’ চরিত্রটি লালন ফকিরের ‘কল্পনার সৃষ্টি’। এ কথা সত্য হলে প্রকারান্তরে লালন ফকিরের অস্তিত্বই অস্বীকার করা হয়। গুরুবাদী সাধন পদ্ধতিতে গুরুহীন সাধনা অসম্ভব। বাউলসাধনায় গুরুকে অস্বীকার করার কোনোই সুযোগ নেই। কেননা বাউলের সাধনা অনুমানের সাধনা নয়, বস্তু ও বাস্তবের সাধনাই বাউলদর্শনের সারাৎসার। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে সিরাজ সাঁইকে নিয়ে এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ গবেষণা গ্রন্থ নেই। খণ্ডিত তথ্য উপস্থাপন ও দায়সারা মন্তব্য ছাড়া সিরাজ সাঁইকে কেউ-ই সেভাবে অনুসন্ধান করেননি, যদিও সিরাজ সাঁইকে নিয়ে গবেষণা করা ভীষণ জরুরি ছিল। সৈয়দ জাহিদ হাসান নতুন-পুরাতন তথ্য-উপাত্তের সাহায্যে সিরাজ সাঁইকে নিয়ে নতুন পাঠ তৈরি করেছেন। নতুন আলো ফেলে খুঁজে এনেছেন লোকচক্ষুর অগোচরে থাকা অনেক দরকারি কথামালা। ‘লালন-গুরু সিরাজ সাঁইয়ের গান’ গ্রন্থটি বাউল সাহিত্যের ধারায় একটি মূল্যবান সংযোজন। এই গ্রন্থটি সিরাজ সাঁই চরিত্রটি জানতে ও বুঝতে ভূমিকা রাখবে। মানুষকে পরিচয় করিয়ে দেবে তার বেহাত হওয়া সৃষ্টিসম্ভারের সঙ্গে। সাধক সিরাজ, গুরু সিরাজ ও লোককবি সিরাজকে এই প্রয়োজনীয় ও মূল্যবান গ্রন্থের মাধ্যমে পাঠকের সামনে হাজির করা হলো।

রিভিউ (0)

এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।

রিভিউ দিতে লগইন করুন।

প্রশ্ন ও উত্তর

এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।

সম্পর্কিত বই