📚 ৩০০+ প্রকাশকের হাজারো বই · সারাদেশে ডেলিভারি
বইবিতান
সবুজপত্র ও আধুনিক বাংলা সাহিত্য

সবুজপত্র ও আধুনিক বাংলা সাহিত্য

লেখক: ড. এম আবদুল আলীম

প্রকাশনী: আগামী প্রকাশনী

৳438

✓ স্টকে আছে

📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা

বইয়ের বিবরণ

Publish Date: February 2019 Page No: 212 Size: 5.5×8.5 Binding: Hard Cover ISBN No: 978 984 04 2174 9 সবুজপত্র বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে আলোড়ন সৃষ্টিকারী পত্রিকা। চলিত গদ্যরীতি প্রচলনের আন্দোলনসহ গত একশ বছরে এ পত্রিকা বাংলা ভাষা, বাঙালি-জীবন ও বাংলা সাহিত্যে কতটুকু প্রভাব বিস্তার করেছে, তা বিশ্লেষণ করা হয়েছে এ গ্রন্থে। মশাররফ-মানসে বিধৃত সমন্বয়ধর্মী জীবন-ভাবনা ও অসাম্প্রদায়িক চেতনার প্রকাশ নিয়েও আলোকপাত করা হয়েছে। এছাড়া আধুনিক বাংলা সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে ‘আধুনিকতার উদ্গাতা’। সাহিত্যের বিষয় ও আঙ্গিকে তিনি যে আমুল পরিবর্তন সাধন করেন করেছেন, তার পর্যালোচনা আছে গ্রন্থটিতে। জীবনানন্দ দাশের কবিতায় আধুনিক জীবন-যন্ত্রণাজাত বিচ্ছিন্নতা কীভাবে রূপায়িত হয়েছে, তারও বিশ্লেষণ আছে এতে। কথাশিল্পী। মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পীসত্তার স্বরূপ-সন্ধান ছাড়াও পঞ্চাশের দশকের খ্যাতিমান কবি আবদুল গনি হাজারী ও শহীদ কাদরীর কবিতার বিষয়বৈভব বিশ্লেষণ এবং বাংলাদেশের কবিতায় বিধৃত স্বাধিকার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের আলেখ্য সম্পর্কিত লেখা স্থান পেয়েছে এ-গ্রন্থে। এক কথায়, সবুজপত্র ও আধুনিক বাংলা সাহিত্য গ্রন্থের প্রবন্ধগুলোতে ড. এম আবদুল আলীমের । চিন্তার গভীরতা ও মননশীলতার ছাপ স্পষ্ট। এতে আধুনিক বাংলা সাহিত্যের অতলস্পর্শী বিশ্লেষণ পরিদৃষ্ট হয় । বইটি বাংলা সাহিত্যের স্নাতক। (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র-ছাত্রী, বোদ্ধা পাঠক এবং গবেষকদের বিশেষ উপকারে আসবে।

রিভিউ (0)

এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।

রিভিউ দিতে লগইন করুন।

প্রশ্ন ও উত্তর

এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।

সম্পর্কিত বই