📚 ৩০০+ প্রকাশকের হাজারো বই · সারাদেশে ডেলিভারি
বইবিতান
সোনার তরী

সোনার তরী

লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর

প্রকাশনী: অবসর

৳85

✓ স্টকে আছে

📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা

বইয়ের বিবরণ

সোনার তরী’ রবীন্দ্রনাথের সপ্তম কাব্যগ্রন্থ, প্রকাশিত হয় ১৮৯৪ সালে। এর অব্যবহিত পূর্বে ১৮৯০ সালে ‘মানসী’ নামে যে-কাব্য বেরয় রবীন্দ্রবিশেষজ্ঞদের মূল্যায়নে সেটিই কবির প্রথম উল্লেখযোগ্য ও কালজয়ী সৃজনপ্রতিভার স্বাক্ষর। গান ও কাব্যনাট্য বাদ দিলে। কবির কাব্যগ্রন্থ সংখ্যায় ৫৬টি দাঁড়ায়, তাদের ভিতরে ‘সোনার তরী' যে স্থান অধিকার করে আছে তার গুরুত্ব প্রধানত এ-কারণে যে—এই কাব্যের বিভিন্ন বিচ্ছিন্ন। কবিতারাজির ভিতর দিয়ে জায়মান এক অভূতপূর্ব ও অসামান্য কবিপ্রতিভা ধীরে ধীরে নিজেকে উন্মোচিত করতে থাকেন। ‘সোনার তরী’র অন্তর্ভুক্ত তেতাল্লিশটি কবিতা বিভিন্ন রকম। তাদের বিভিন্ন আয়তন ও চরিত্র, বক্তব্যের বৈচিত্র্য, ছন্দের পরীক্ষা-নিরীক্ষা, রোম্যান্টিকতা, দার্শনিক ভাবনা, কবিতায় গল্পকথন, প্রকৃতি বর্ণনা, প্রেমের আকুতি ইত্যাদি সকল কিছুর সমাহারে এ-কাব্য বিশিষ্ট হয়ে আছে।

রিভিউ (0)

এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।

রিভিউ দিতে লগইন করুন।

প্রশ্ন ও উত্তর

এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।

সম্পর্কিত বই