
বিশ শতকের প্রতীচ্য সাহিত্য সমালোচনাতত্ত্ব
লেখক: বেগম আকতার কামাল
প্রকাশনী: অবসর
৳538
✓ স্টকে আছে
📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা
বইয়ের বিবরণ
মানুষ যেমন জীবন যাপন করে, জীবনের। মধ্যেই বসবাস করে তেমনি একে ব্যাখ্যাও করে।
ব্যাখ্যা করার প্রবণতা মানুষের সহজাত ক্ষমতা। এই জগৎ ও তার। অন্তর্গত জীবন
সাহিত্যশিল্পের আধেয় ও। আধার—দুই-ই। একে ব্যাখ্যা-বিশ্লেষণ। বর্ণনার বিবিধ
পন্থা ও পদ্ধতি রয়েছে—যা মানুষই তৈরি করেছে দেশকালভেদে। এর। রয়েছে বিবর্তনের
দীর্ঘ ইতিহাস। প্রতীচ্য সাহিত্য-সমালোচনাতত্ত্ব দূরাতীত থেকে বর্তমান পর্যন্ত
পাড়ি দিয়েছে অনেক পথ। বিশেষ করে গত বিশ শতকে তার ধারা হয়ে উঠেছে মহাকায় ও
একইসঙ্গে জটিল। বর্তমান গ্রন্থটিতে সেই মহাকায় ও জটিল তত্ত্বগুলিকে
ব্যাখ্যা-বিশ্লেষণের পদ্ধতিতে গুচ্ছবদ্ধ করা হয়েছে বিভিন্ন লেখকের পর্যবেক্ষণে
ও রচনাশৈলীতে। একইসঙ্গে প্রায়ক্ষেত্রে বাংলা সাহিত্য বিবেচনায় তত্ত্বগুলির
প্রয়োগও আলোচিত হয়েছে। এ সূত্রে প্রতীচ্যের তত্ত্ব যে আমাদের ভাষা-সাহিত্যেও
প্রয়োগ করা যেতে পারে তা প্রমাণিত, কারণ। মানবচিন্তার ইতিহাসে সকল জাতি ও ভাষারই
অংশগ্রহণ, বিনিময় ও আত্তীকরণ রয়েছে। প্রযুক্তি ও মানবচেতনার ঐক্যবোধ তাকে
করেছে সহজ ও ত্বরান্বিত। একইসঙ্গে অ্যাকাডেমিক চারিত্র্য ও রচয়িতাদের স্বাধীন
পর্যবেক্ষণ, লিখনশৈলী গ্রন্থটিকে গভীরতা দিয়েছে। আমাদের বিশ্বাস এটি বোদ্ধা
পাঠকদেরও প্রীত করবে।
রিভিউ (0)
এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।
রিভিউ দিতে লগইন করুন।
প্রশ্ন ও উত্তর
এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।








