📚 ৩০০+ প্রকাশকের হাজারো বই · সারাদেশে ডেলিভারি
বইবিতান
লোক-উৎসব নবান্ন

লোক-উৎসব নবান্ন

লেখক: সৌমিত্র শেখর সম্পাদিত

প্রকাশনী: অবসর

৳200

✓ স্টকে আছে

📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা

বইয়ের বিবরণ

সূচনার বিচারে শ্রেয় হলো নবান্নকে পার্বণ বলা; আজকের বিচারে ‘নবান্ন-উৎসব’। তবে এটি ‘লোক-উৎসব’ই—যদিও শহরে ঘটা করে পালিত হচ্ছে নবান্ন। পালা আর পার্বণই বাঙালির প্রাণ। বার মাসে তের পার্বণেই বাঙালি খুশি ও সুখী থেকেছে। এই যে মাসে মাসে খুশির আয়োজন—সুখের প্রণোদনা তো এখানেই। নবান্ন। ছিল এই সুখ-আয়োজনের সর্বাগ্রে। বাংলাদেশে নবান্ন নিয়ে গুরুত্বপূর্ণ ও অনুসন্ধানী লেখা হয় নি বললেই চলে। এদেশের সংস্কৃতি ও উৎসব নিয়ে রচিত গ্রন্থগুলো ভালোভাবে খুঁজে দেখলে এটা স্পষ্ট হবে, বেশিরভাগ লেখকই নবান্নকে তাঁদের আলোচনার বাইরে রেখেছেন। অনেকে আবার নবান্নের ওপর ‘নমঃ নমঃ' করে আলোচনা সেরেছেন। নবান্নের ওপর একটি সামগ্রিক ধারণা পাবার প্রত্যয়ে পরিকল্পিত হয়েছে এই গ্রন্থ। প্রায় সোয়াশ বছর আগের লেখাও যেমন এখানে সংকলিত হয়েছে, তেমনি আছে নবীন লেখকের রচনা; বাংলাদেশের গ্রামাঞ্চল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার নবান্নের সাম্প্রতিক আয়োজন ও পদ্ধতি তুলে ধরা হয়েছে এই সংকলনগ্রন্থে। মোটের ওপর সোয়াশ বছর আগে থেকে আজ অবধি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে নবান্ন আয়োজনের চিত্র ও চারিত্রটি এই গ্রন্থে স্পষ্টভাবে বোঝা যাবে।

রিভিউ (0)

এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।

রিভিউ দিতে লগইন করুন।

প্রশ্ন ও উত্তর

এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।

সম্পর্কিত বই