📚 ৩০০+ প্রকাশকের হাজারো বই · সারাদেশে ডেলিভারি
বইবিতান
মেন উইদাউট উইমেন

মেন উইদাউট উইমেন

লেখক: কৌশিক জামান

প্রকাশনী: অবসর

৳300

✓ স্টকে আছে

📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা

বইয়ের বিবরণ

বইমেলা শেষ হওয়ার অনেক দিন পর আলমগীর সাহেব আমাকে খুঁজে বের করে ফোন করলেন। ২০১৮-এর একুশে বইমেলার জন্য হারুকি মুরাকামির একটা অনুবাদ চান। আমি তো চিন্তায় পড়ে গেলাম কোন বই | অনুবাদ করব, মুরাকামির প্রায় সব বই-ই আমার প্রিয়। এসব নিয়ে পুরনো বন্ধু ফারহানা ইসলামের সাথে ফেসবুকে কথা হচ্ছিল। আমরা পরিকল্পনা করলাম মুরাকামির জনপ্রিয় উপন্যাসগুলোর কোনো একটা যৌথ অনুবাদ করার। কিন্তু সময়ের অভাবে, আর ফারহানাও দেশের বাইরে চলে যাওয়ায় পরবর্তীতে আমাকে একাই অনুবাদ করতে হল। মেন উইদাউট উইমেন অনুবাদের পেছনে অবশ্য আরো একটা কারণ ছিল। মুরাকামির এই বইটি একদমই নতুন, ২০১৭ সালেই আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয়েছে। জাপানি ভাষা থেকে গল্পগুলো ইংরেজিতে রূপান্তর করেছেন মুরাকামির প্রায় সব ক’টি বইয়ের অনুবাদক ফিলিপ গ্যাব্রিয়েল এবং টেড গুসেন। জাপানি লেখক হারুকি মুরাকামিকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি মূলত ঔপন্যাসিক, ছোটগল্পের বই মাত্র হাতেগোনা কয়েকটি। বিষন্নতা, নিঃসঙ্গতা, ফ্যান্টাসি, পরাবাস্তবতা ইত্যাদি তাঁর লেখার মূল উপাদান। এই বইটির গল্পগুলোও এর থেকে ব্যতিক্রম নয়। সব ক'টি গল্পের মধ্যে একটি মিল রয়েছে, সেটা হচ্ছে সবগুলো গল্পের মূল চরিত্র হল সঙ্গিনী হারিয়ে ফেলা পুরুষেরা। বুদ্ধিমান পাঠকগণ নিশ্চয়ই বইয়ের নাম থেকে তা আগেই আন্দাজ করে ফেলেছেন।

রিভিউ (0)

এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।

রিভিউ দিতে লগইন করুন।

প্রশ্ন ও উত্তর

এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।

সম্পর্কিত বই