
নাসিরুদ্দিন হোজ্জার হাসির গল্প
লেখক: শরিফুল ইসলাম ভূঁইয়া
প্রকাশনী: অবসর
৳508
✓ স্টকে আছে
📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা
বইয়ের বিবরণ
নাসিরুদ্দিন হোজ্জার পূর্ণ নাম ছিল নাসিরুদ্দিন মাহমুদ আল-খোয়ই। আজারবাইজানের খোয় শহরে তাঁর জন্ম, লেখাপড়া শিখেছিলেন খোরাসানে এবং হেরাতের পবিত্র কোরআন শরীফ বিশেষজ্ঞ ফখর আল্-দ্বীন আল্-রাজীর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। বাগদাদের খলিফা তাঁকে আনাতোলিয়ায় পাঠিয়েছিলেন মোঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য। দ্বিতীয় কায়কায়ুসের রাজদরবারে তিনি উজির নিযুক্ত হয়েছিলেন।বিশ্বের মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠীর সর্বত্রই নাসিরুদ্দিন হোজ্জার নামে গল্প চালু আছে। ইরান আলবেনিয়া আর্মেনিয়া আজারবাইজান বাংলাদেশ বসনিয়া বুলগেরিয়া চীনদেশ গ্রিস ভারতবর্ষ রুমানিয়া রাশিয়া প্রভৃতি দেশে সকলেই তাঁকে কমবেশি চেনে। তাঁর গল্পের বিশেষত্ব হল-হাস্যরসাত্মক গল্পের ভিতর দিয়ে জীবনের জন্য অতি প্রয়োজনীয় হিতোপদেশ দান করা। কিন্তু হিতোপদেশ শুনতে যেহেতু কারো ভালো লাগে না সেজন্য হাসির মোড়কে সে সব মানুষের সামনে হাজির করা।নাসিরুদ্দিন হোজ্জাকে নিয়ে লেখা সবচেয়ে প্রাচীন পাণ্ডুলিপি আবিষ্কৃত হয় ১৫৭১ খ্রিষ্টাব্দে।হায়াৎ মামুদ
রিভিউ (0)
এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।
রিভিউ দিতে লগইন করুন।
প্রশ্ন ও উত্তর
এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।








