📚 ৩০০+ প্রকাশকের হাজারো বই · সারাদেশে ডেলিভারি
বইবিতান
শ্রেষ্ঠ ম্যাক্সিম গোর্কি

শ্রেষ্ঠ ম্যাক্সিম গোর্কি

লেখক: হায়াৎ মামুদ

প্রকাশনী: অবসর

৳358

✓ স্টকে আছে

📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা

বইয়ের বিবরণ

এই সেই গোর্কি যাঁর ‘মা’ উপন্যাস আমাদের এখনও সমাজবিপ্লবের স্বপ্ন দেখাচ্ছে। আর তাঁর আত্মজৈবনিক উপন্যাস? কিংবা নিচুতলার মানুষদের নিয়ে কত রকমের আশ্চর্য সব গল্প? আছে মঞ্চসফল নানান নাটক। এ ছাড়াও অজস্র চরিত্রের লেখা। তাঁকে নিয়েই ‘সমাজতান্ত্রিক বাস্তবতা' নামে এক সাহিত্যদর্শন পৃথিবীময় চালু হল। মাক্সিম গোর্কির জীবন-জগৎ-সাহিত্য সবই বিশাল। কিন্তু বাংলায় এ পর্যন্ত এমন কোনো বই নেই, যেটি হাতে তুলে নিলে পাঠক সম্পূর্ণ গোর্কির মুখোমুখি হতে পারেন। এত দিন পরে সে-রকম একটি বই বেরুল এবং সেটি এ-ই বই : শ্রেষ্ঠ মাক্সিম গোর্কি। গোর্কির সব ধরনের রচনা থেকে বাছাই করে নেওয়া। উপরন্তু এত দুষ্প্রাপ্য চিত্রাবলি গোর্কি সম্পর্কিত কোনো। বাংলা বইয়ে এদেশে এ যাবৎ কোনো পাঠক দেখেন নি বলে আমাদের বিশ্বাস। সমস্ত কিছুই অর্থাৎ গ্রন্থপরিকল্পনা থেকে সম্পাদনা–সকল দায়িত্ব সম্পন্ন করেছেন হায়াৎ মামুদ। বাংলা ভাষায় রুশ সাহিত্য ও সংস্কৃতি চর্চার কারণে পুশকিন্ পুরস্কারে ভূষিত। গ্রন্থসম্পাদনায় তার শ্রম ও নিষ্ঠা উভয় বঙ্গে স্বীকৃতি পেয়েছে।

রিভিউ (0)

এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।

রিভিউ দিতে লগইন করুন।

প্রশ্ন ও উত্তর

এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।

সম্পর্কিত বই