📚 ৩০০+ প্রকাশকের হাজারো বই · সারাদেশে ডেলিভারি
বইবিতান
অসমাপ্ত আত্নজীবনী

অসমাপ্ত আত্নজীবনী

লেখক: বঙ্গ বন্ধু শেখ মুজিবর রহমান

প্রকাশনী: ইউনিভার্সিটি প্রেস লিমিটেড

৳118

✓ স্টকে আছে

📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা

বইয়ের বিবরণ

শেখ মুজিবুর রহমানের লেখা চারটি খাতা ২০০৪ সালে আকস্মিকভাবে তাঁর কন্যা শেখ হাসিনার হস্তগত হয়।খাতাগুলি অতি পুরান,পাতাগুলি জীর্ণপ্রায় এবং লেখা প্রায়শ অস্পষ্ট।মূল্যবান সেই খাতাগুলি পাঠ করে জানা গেল এটি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী,যা তিনি ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে অন্তরীণ অবস্থায় লেখা শুরু করেছিলেন,কিন্তু শেষ করতে পারেন্নি।জেল-জুলুম,নিগ্রহ-নিপীড়ন যাঁকে সদা তাড়া করে ফিরেছে,রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসর্গীকৃত-প্রান,সদাব্যস্ত বঙ্গবন্ধু যে আত্মজীবনী লেখায় হাত দিয়েছিলেন এবং কিছুটা লিখেছেন,এই বইটি তার সাক্ষর বহন করছে। বইটিতে আত্মজীবনী লেখার প্রেক্ষাপট,লেখকের বংশ পরিচয়,জন্ম,শৈশব,স্কুল ও কলেজের শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ড,দুর্ভিক্ষ,বিহার ও কলকাতার দাংগা,দেশভাগ,কলকাতাকেন্দ্রিক প্রাদেশিক মুসলিম ছাত্রলীগ ও মুসলিম লীগের রাজনিতি,দেশ বিভাগের পরবর্তী সময় থেকে ১৯৫৪ সাল অবধি পূর্ব বাংলার রাজনীতি,কেন্দ্রীয় ও প্রাদেশিক মুসলিম লীগ সরকারের অপশাসন,ভাষা আন্দোলন,ছাত্রলীগ ও আওয়ামী লীগ প্রতিস্থা,যুক্তফ্রন্ট গঠনও নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন,আদমজীর দাংগা,পাকিস্তান কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক সাসন প্রাসাদ ষড়যন্ত্রের বিস্তৃত বিবরণ এবং এসব বিষয়ে লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা রয়েছে।আছে লেখকের কারাজীবন,পিতা-মাতা,সন্তান-সন্তুতি ও সর্বোপরি সর্বংসহাসহধর্মিণীর কথা,যিনি তাঁর রাজনৈতিক জীবনে সহায়ক শক্তি হিসেবে সকল দুঃসময়ে অবিচল পাশে ছিলেন।একইসঙ্গে লেখকের চীন,ভারত ও পশ্চিম পাকিস্তান ভ্রমণের বর্ণনাও বইটিকে বিশেষ মাত্রা দিয়েছে।

রিভিউ (0)

এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।

রিভিউ দিতে লগইন করুন।

প্রশ্ন ও উত্তর

এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।

সম্পর্কিত বই