
মহাবিশ্ব
লেখক: হুমায়ুন আজাদ
প্রকাশনী: আগামী প্রকাশনী
৳178
✓ স্টকে আছে
📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা
বইয়ের বিবরণ
Publish
Date: 2nd Edition, 2017
Page
No: 150
Size: 5.5×8.5
Binding: Hardcover
ISBN No: 978 984 04 1993 7
দশ থেকে বিশ বিলিয়ন বছর আগে মহাগর্জনে
সৃষ্টি হয়েছিল মহাবিশ্ব; তারপর অনেক বিলিয়ন বছর কেটে যায়, সাড়ে চার বিলিয়ন বছর আগে
সৃষ্টি হয় সৌরজগৎ, এবং আমাদের গ্রহ পৃথিবী, আমাদের চাঁদ, এবং আরো গ্রহ, আরো চাঁদ। কোনো
বিধাতা সৃষ্টি করেনি বিস্ময়কর মহাবিশ্ব, সৌরজগৎ, আর পৃথিবী; অনন্ত ঘন এক বিন্দুর বিস্ফোরণে
সৃষ্টি হয়েছিল সবকিছু, আজো সৃষ্টি হয়ে চলেছে। মহাবিশ্ব এক অনন্ত অসীম চিরসম্প্রসারণশীল
এলাকা, আজো বেড়ে চলেছে মহাবিশ্ব। জ্যোতির্বিজ্ঞান অসামান্য সব আবিষ্কার ক’রে চলেছে
শতকে শতকে; আমাদের জানিয়ে দিচ্ছে আমরা কোনো স্থিরবদ্ধ অচল পৃথিবীর মানুষ নই, আমরাও
মহাশূন্যে অভিযাত্রী; পৃথিবী নামক অসাধারণ মহাশূন্যযানটি আমাদের নিয়ে ছুটে চলেছে নিরন্তর।
এক সময় সবাই ভাবতো তারা আছে পৃথিবীর কেন্দ্রে, আর পৃথিবীকে ঘিরে ঘুরছে সূর্য, চাঁদ,
তারারা। প্রাচীন জ্ঞানীরাও বলেছেন পৃথিবী স্থির; মানুষের ধর্মের বইগুলো এ ধারণাকে পরিণত
করেছিল বদ্ধমূল বিশ্বাসে। সাড়ে পাঁচশ বছর আগে কোপারনিকাস বদলে দেন সৌরজগৎকে; পৃথিবীর
বদলে সূর্যকে বসান কেন্দ্রে; এবং আবিষ্কৃত হয় সৌরজগতের শৃঙ্খলা। তারপর অনেক শতক কেটে
গেছে, আবিষ্কৃত হয়েছে মহাবিশ্বের অজস্র সত্য, মানুষ এগিয়েছে সামনের দিকে; কিন্তু এখন
আমরা আবার ফিরে চলেছি পৌরাণিক জগতের দিকে। একজন কবি, ঔপন্যাসিক, সমালোচক, প্রাবন্ধিকের
ছোঁয়ায় কবিতার মতো হয়ে উঠেছে জ্যোতির্বিজ্ঞান, এর প্রতিটি স্তবক পুরাণকে বাতিল ক’রে
এগিয়েছে বিজ্ঞানমনস্ক সময়ের দিকে।
রিভিউ (0)
এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।
রিভিউ দিতে লগইন করুন।
প্রশ্ন ও উত্তর
এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।








