📚 ৩০০+ প্রকাশকের হাজারো বই · সারাদেশে ডেলিভারি
বইবিতান
ষড়লিপির অষ্টকথন

ষড়লিপির অষ্টকথন

লেখক: মো জেনিফ জাফর

প্রকাশনী: অনিন্দ্য প্রকাশ

৳400

✓ স্টকে আছে

📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা

বইয়ের বিবরণ

স্কুল এন্ড কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকটাবার ঝালিয়ে নেওয়ার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২০১৮ সালের ১১ জানুয়ারি শুরু হয় 'SSC'06 And HSC'08 Students of Bangladesh Foundation''-এর যাত্রা। সময়ের পরিক্রমায় এখন এই ভার্চুয়াল আড্ডায় বন্ধুর সংখ্যা প্রায় লক্ষাধিক। নিজ নিজ সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি যাপিত জীবনের কাঠিন্যকে বোধকরি একরকম উপেক্ষা করেই গল্প, আড্ডা, গানে মুখরিত হয় আমাদের প্রায় প্রতিটি দিন। বাঁধভাঙা উল্লাসে স্বপ্ন ও পরাবাস্তবতার সেই মেলবন্ধন আমরা করি এক ও অভিন্ন চেতনায় যার নাম স্বাধীনতা! আর তর্কাতীতভাবে আমাদের এই স্বাধীন চেতনার সবচেয়ে বড়ো ভিত্তি হচ্ছে ‘একুশ’। সেই একুশের চেতনাকে বুকের গহিনে লালন করে, প্রাণের ভাষা বাংলায়, একঝাঁক প্রতিভাবান বন্ধুর বলতে গেলে খানিকটা ‘অ্যামেচার’ সাহিত্যকর্মের একচ্ছত্র বহিঃপ্রকাশ হিসেবে আমাদের প্রথম নিবেদন ‘ষড়লিপির অষ্টকথন’। সাম্য, ঐক্য এবং বন্ধুত্বের গানে আমাদের এই পথচলার যেন কোনো শেষ নেই, থাকতে পারে না... তাইতো এক আকাশের নিচে দাঁড়িয়ে প্রাণ খুলে আমাদের এই লক্ষ কণ্ঠে উচ্চারিত হয় একটি কথা এন্ড ‘বন্ধুত্ব হোক সীমানা ছাড়িয়ে!’

রিভিউ (0)

এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।

রিভিউ দিতে লগইন করুন।

প্রশ্ন ও উত্তর

এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।

সম্পর্কিত বই