📚 ৩০০+ প্রকাশকের হাজারো বই · সারাদেশে ডেলিভারি
বইবিতান
হাসনাত আবদুল হাই রচনাবলি ৩

হাসনাত আবদুল হাই রচনাবলি ৩

লেখক: হাসনাত আবদুল হাই

প্রকাশনী: আগামী প্রকাশনী

৳1,748

✓ স্টকে আছে

📚 কাছের লাইব্রেরিতে এই বই খুঁজুন
একই দিনে পিকআপ/লোকাল ডেলিভারি — কুরিয়ারের অপেক্ষা ছাড়াই।
ভাষা
বাংলা

বইয়ের বিবরণ

Publish Date: March 2019 Page No: 812 Size: 6.5×9.5 Binding: Hardcover ISBN No: 978 984 04 2204 3 লেখালেখির সৃজনশীলতায় যিনি নিজেকে উতরে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় তিনি হাসনাত আবদুল হাই । গল্প, উপন্যাস, জীবনোপন্যাস, ভ্রমণকথাসহ নানাবিধ রচনায় তিনি নিজেকে ক্রমশ উৎকর্ষ করে চলেছেন । জীবনের নানান দিক তার লেখনীতে নানা মাত্রায় উদ্ভাসিত। মানুষ এবং তার মনোজগৎ এবং সেই মানুষটির সমকালীন রাজনীতি হাসনাতের কেন্দ্রবিন্দু। উচ্চবিত্ত সমাজ থেকে প্রান্তিক জনগোষ্ঠী তার আগ্রহের সীমা । উন্নয়ন সংস্থাসমূহের দর্শন এবং কর্মপদ্ধতি, বৈশ্বিক রাজনীতির মিথস্ক্রিয়া আমাদের অভ্যন্তরীণ রাজনীতি ও সংস্কৃতিতে কীভাবে প্রতিক্রিয়া ঘটায় তা-ও তিনি নানাভাবে বিভিন্ন রচনায় দেখিয়েছেন । আমাদের গত শতাব্দীর তিন ভুবনের তিনজন অনন্য ব্যক্তিত্বকে নিয়ে রচনা করেছেন অসাধারণ ট্রিলজি জীবনোপন্যাস। তার ভ্রমণ-কাহিনি হয়ে উঠেছে অন্যমাত্রার ভ্রমণ-সাহিত্য। বাংলা কথাসাহিত্যের জগতে হাসনাত আবদুল হাই এক উজ্বল নাম। তার রচনা আমাদের অগ্রসর পাঠককে আন্দোলিত করেছে । ভাষিক চাতুর্য ও সাহিত্যিক-কূটভাস এড়িয়ে তিনি লিখেছেন নিজস্ব গদ্যে তার সময়ের সাতকাহন । হাসনাত আবদুল হাইয়ের সামগ্রিক রচনা নিঃসন্দেহে আমাদের সৃজনশীল সাহিত্যে একটি সৌম্য, কান্তিময় এবং দেদীপ্যমান সংযোজন।

রিভিউ (0)

এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।

রিভিউ দিতে লগইন করুন।

প্রশ্ন ও উত্তর

এখনো কোনো প্রশ্ন নেই — প্রথম প্রশ্নটি আপনি করুন।

সম্পর্কিত বই